কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা

বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির সুলাওয়েসি দ্বীপের পার্বত্য এলাকায় নিখোঁজ হওয়ার পর বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার থেকে ধ্বংসাশেষ দেখতে পান উদ্ধারকর্মীরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে মোট ১১ জন আরোহী ছিলেন। দক্ষিণ সুলাওয়েসির উদ্ধার সংস্থার কর্মকর্তা আন্দি সুলতান বলেন, উদ্ধারকারীরা মাউন্ট বুলুসারাউংর চূড়া থেকে প্রায় ২০০ মিটার (৬৫০ ফুট) দূরে একটি গিরিখাতে দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া বিমানে থাকা বাকিদের অবস্থা এখনো জানা যায়নি।

মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, সুলাওয়েসির মাউন্ট বুলুসারাউং পাহাড়ের ঢালে ঘন বনাঞ্চলের মধ্যে ধ্বংসাবশেষটি শনাক্ত করা হয়। পরে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে বিমানের মূল ফিউজলাজ ও লেজের অংশের সঙ্গে মিল থাকা বড় ধ্বংসাবশেষ উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, ‘বিমানের প্রধান অংশগুলো খুঁজে পাওয়ায় অনুসন্ধান এলাকা অনেকটাই সীমিত করা গেছে। এখন আমাদের যৌথ উদ্ধারকারী বাহিনী যাত্রী ও ক্রুদের সন্ধানে জোর দিচ্ছে।

নিখোঁজ হওয়া টার্বোপ্রপ এটিআর ৪২-৫০০, বিমানটি পরিচালনা করছিল ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট। বিমানটি জাভা দ্বীপের ইয়োগ্যাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের উদ্দেশে যাচ্ছিল। শনিবার মাকাসারের মারোস জেলার পাহাড়ি লেয়াং-লেয়াং এলাকায় পৌঁছানোর সময় এটি রাডার থেকে হারিয়ে যায়।

বিমানে আটজন ক্রু সদস্য এবং মেরিন অ্যাফেয়ার্স অ্যান্ড ফিশারিজ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা ছিলেন। তারা আকাশপথে একটি সামুদ্রিক নজরদারি মিশনে অংশ নিচ্ছিলেন বলে জানানো হয়েছে।

দক্ষিণ সুলাওয়েসির সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল বাঙ্গুন নাওকো জানান, প্রবল বাতাস, ঘন কুয়াশা ও দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তবুও রোববার দিনভর স্থল ও আকাশপথে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা কুয়াশায় ঢাকা সরু পাহাড়ি পথ ধরে হেঁটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যাচ্ছেন।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় যোগাযোগ ব্যবস্থা বিমান ও ফেরির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বিমান এবং বাস দুর্ঘটনা ও ফেরি ডুবে যাওয়ার মতো একাধিক পরিবহন দুর্ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১০

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১১

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৩

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৪

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৫

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৬

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৭

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৮

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৯

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

২০
X