কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০১:০৪ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

উচ্ছেদ অভিযান নিয়ে মুখ খুললেন সাদেক এগ্রোর ইমরান

বৃহস্পতিবার উচ্ছেদ হয়েছে সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা। ছবি : কালবেলা
বৃহস্পতিবার উচ্ছেদ হয়েছে সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা। ছবি : কালবেলা

ছাগলকাণ্ডের সামলোচনার মধ্যেই শুরু হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ। গতকাল বুধবার থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসাইনকে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জুন) তিনি বলেন, ‘আমি তো এই জমির মালিক নই, একজন ভাড়াটিয়া হিসেবে ছিলাম। তাই উচ্ছেদ অভিযানে আমার কিছু যায়-আসে না। আমি অন্য কোথাও চলে যাব।’

সকালে সিটি করপোরেশন থাকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার আগে নিজেদের লোকজন দিয়ে স্থাপনার গুরুত্বপূর্ণ জিনিস সরিয়ে নেন তিনি। এর আগে রাতের মধ্যেই অনেক পশু সরানো ইমরান।

উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর তিনি বলেন, ‘সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই’

তার দাবি, সিটি করপোরেশন যে জায়গাটা খাল বলে দাবি করছে, সেটির মালিক তিনি নন। এই জায়গায় মালিক এই স্থাপনার দ্বিতীয়তলায় থাকেন। তিনি তার জায়গায় স্থাপনা করেছেন, আমি নিচতলা ভাড়া নিয়েছি। মালিক নিজেই দ্বিতীয়তলায় থাকেন। খাল ভরাটসহ যা কিছু বলা হচ্ছে সবই মালিকের করা। দ্বিতীয় তলায় যেহেতু তিনি থাকেন এবং সিটি করপোরেশন যদি মনে করে যে এটা ভেঙে দেবে, তো ভেঙে দিতে পারে।

উল্লেখ্য, সাদিক এগ্রো ফার্মের মালিক গবাদিপশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি ইমরান হোসেন।

ঈদুল আজহার আগে সাদিক এগ্রো ১৫ লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর থেকে একের পর এক তথ্য আসতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে।

এরপর একে একে বেরিয়ে আসতে শুরু করে এনবিআরের মতিউরের সম্পদের তথ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X