বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৭:৪৫ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

বজলুর রহমান স্মৃতিপদক ২০২৩ পেলেন তিন সাংবাদিক

দৈনিক ভোরের কাগজের ডেপুটি চিফ রিপোর্টার ঝর্ণা মনি প্রধান বিচারপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন। ছবি : কালবেলা
দৈনিক ভোরের কাগজের ডেপুটি চিফ রিপোর্টার ঝর্ণা মনি প্রধান বিচারপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন। ছবি : কালবেলা

মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতায় অবদানের জন্য বজলুর রহমান স্মৃতিপদক পেলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার তিন সাংবাদিক।

শুক্রবার (২৮ জুন) বিকেল ৪টায় ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতি ওবায়েদুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন জুরিবোর্ড সদস্য ফরিদুর রেজা সাগর, এ এস এম সামছুল আরেফিন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সরওয়ার আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সভাপতির বক্তব্য দেন জুরিবোর্ডের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক ভোরের কাগজের ডেপুটি চিফ রিপোর্টার ঝর্ণা মনি ও ডেইলি স্টারের রিপোর্টার আহমেদ ইশতিয়াক যৌথভাবে ২০২৩ সালের শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত হয়ে এ পুরস্কার লাভ করেন।

ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে পুরস্কার পেয়েছেন চ্যানেল আইএ’র বিশেষ করসপন্ডেট লায়লা নওশিন। পুরস্কারপ্রাপ্তরা পেয়েছেন ক্রেস্ট, সনদপত্র ও ৫০ হাজার টাকার চেক।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়েদুল হাসান বলেছেন, মুক্তিযুদ্ধের অবিনশ্বর চেতনার মাপকাঠিতে সমকালীন ঘটনাপ্রবাহ বিশ্লেষণে মুক্তিযুদ্ধ জাদুঘর ঈর্ষণীয় ভূমিকা পালন করে চলেছে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠের যে অসীম তৃষ্ণা ও জাদুঘর ছড়িয়ে দিতে পেরেছে তাতে করে আমরা আশাবাদী হই। সাহস পাই পরাজিত শক্তিরা যতই ষড়যন্ত্র করুক, এ মাটির বুক থেকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শহীদের রক্তবিন্দুকে মুছে ফেলা যাবে না। মুক্তিযুদ্ধ জাদুঘরের মতো প্রতিষ্ঠানগুলো অনন্তকাল আমাদের হাত ধরে থাকবে, পথ দেখিয়ে যাবে।

ডা. সরওয়ার আলী বলেছেন, নির্ভীক সাংবাদিকরা মুক্তিযুদ্ধের তথ্য সংরক্ষণ ও এর প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ অঞ্চল সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার গৌরবময় ঐতিহ্য বহন করে। পাকিস্তানের সামরিক শাসনের আমলে তারা গণতন্ত্র ও স্বাধীনতা আন্দোলনে বিশাল ভূমিকা পালন করেছেন। দেশকে মহান মুক্তিযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন বিশিষ্টজনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X