চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

২৬ বছর পর কারামুক্ত ‘শিবির নাছির’

নাছির উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত
নাছির উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত

দীর্ঘ সাড়ে ২৬ বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নাছির উদ্দিন চৌধুরী প্রকাশ শিবির নাছির।

রোববার (১৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে বের হন তিনি। মুক্তির বিষয়টি নিশ্চত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

নাছিরের আইনজীবী অ্যাডভোকেট মনজুরুল হক আনসারী বলেন, ২৬ বছর পর নাছির কারাগার থেকে মুক্তি পেয়েছেন। নাছির যখন গ্রেপ্তার হয়েছিল, তখন তার বিরুদ্ধে ৩৬টি মামলা ছিল। তার মধ্যে তিনটি মামলা চলমান রয়েছে। দুটি মামলায় কারাদণ্ড হয়েছিল, সেটার সাজা শেষ হয়েছে।

নাছিরের ছোট ভাই জিয়াউদ্দিন বলেন, অনেক বছর পর আমার ভাই আমাদের মাঝে এসেছেন। আমরা অনেক আনন্দিত।

১৯৯৮ সালের ৬ এপ্রিল একটি বড় অভিযান চালিয়ে চট্টগ্রাম কলেজ হোস্টেলের ছাত্রাবাস থেকে নাছিরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, নাছিরের বিরুদ্ধে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী, হাটহাজারী ট্রিপল মার্ডার, চট্টগ্রাম পলিটেকনিকে জমির উদ্দিন হত্যা মামলাসহ বিভিন্ন সময়ে ৩৬টি মামলা হয়েছিল। এর মধ্যে সাক্ষী না পাওয়ায় ৩১টি মামলায় খালাস পান তিনি। তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় একে একে জামিন পাওয়ার পর নাছির কারামুক্ত হলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১০

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১১

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১২

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৩

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৫

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৬

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৭

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৮

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X