চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ রিকশাচালকের মামলায় দুই মন্ত্রীসহ ৩০০ আসামি

ফাইল ফটো
ফাইল ফটো

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেলের বিরুদ্ধে সিএমপির ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে। গতকাল রাতে অটোরিকশাচালক আনোয়ার হোসেন এ মামলাটি করেন। রোববার রাতে মামলাটি রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী। সরকার পতনের দিন আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়েছিলেন।

মামলায় চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও নাজমুল হক ডিউকসহ ১৫৩ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামায় রাখা হয়েছে আরও ২০০-৩০০ জনকে।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট বিকেলে ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ এলাকার পুলিশ লাইন্সের সামনে সরকার পতনের পর সাধারণ জনতার আনন্দ মিছিলে যোগ দেন আনোয়ার হোসেন। মিছিলটি দেওয়ানহাটের দিকে গেলে আসামিদের নির্দেশে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করা হয়। ওই সময় আনোয়ারের ডান হাতে গুলি লাগে। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X