চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, জনভোগান্তি

আন্দোলনের কারণে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট। ছবি : কালবেলা
আন্দোলনের কারণে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। জরিমানা ও গাড়ি আটকিয়ে রাখা বন্ধ করাসহ নানা দাবিতে বিক্ষোভ করছেন তারা। আন্দোলনের কারণে আগ্রাবাদের আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণিপেশার মানুষ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টা থেকে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করছেন। দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের আন্দোলন চলছে।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টায় নগরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদের বাদামতলী মোড়ে নেমে আসেন কয়েকশ’ রিকশা, ব্যাটারি রিকশাভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। বিভিন্ন জরিমানা ও ১০ দিন ধরে অটোরিকশা আটকিয়ে রাখা বন্ধ রাখতে হবে।

তাদের এমন আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ হয়ে নগরের টাইগারপাস, বারেক বিল্ডিংসহ আসপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনে অংশ নেওয়া ব্যাটারি রিকশাচালক রহমান আরাফাত বলেন, আমাদের দাবি আজকেই মানতে হবে। আমরা নানাভাবে আগে থেকেই এসব দাবি তুলে ধরছিলাম। কিন্তু সিএমপি কমিশনার নাই, এখন এই সমস্যা-ওই সংকট বলে বলে আমাদের ঘুরানো হচ্ছে। আমরা এত কিছু বুঝি না। আমাদের দাবি আজকেই মানতে হবে।

আগ্রাবাদ মোড়ে দেখা যায়, শুধু অ্যাম্বুলেন্স ছাড়া বাকি সব গাড়িকেই আটকে দিচ্ছেন আন্দোলনকারীরা। এতে অফিস আদালতসহ নানা কাজে যারা বের হয়েছেন তাদের পড়তে হয়েছে বিপাকে।

চৌমহনী এলাকায় বাসে বসে থাকা বেসরকারি চাকরিজীবী সৈয়দ শাহরিয়ার বলেন, অফিস থেকে পাঠিয়েছে কাস্টমসে একটি কাজে। সেটা শেষ করে আবার অন্য এক জায়গায় যেতে হবে। যা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গত এক ঘণ্টা ধরে আটকে আছি। হেঁটে যাব যে সেই সুযোগও নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১০

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১১

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১২

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৩

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৪

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৫

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৭

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৮

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৯

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

২০
X