রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

আর কোনো পাতানো নির্বাচন বাংলাদেশ দেখবে না : হুম্মাম কাদের

রাঙ্গুনিয়ায় গণসমাবেশে বক্তব্য দেন হুম্মাম কাদের চৌধুরী। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ায় গণসমাবেশে বক্তব্য দেন হুম্মাম কাদের চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি আসনে আমাদের প্রার্থী থাকবে। সামনের নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না। গত ১৬ বছরে অনেক পাতানো নির্বাচন দেখেছেন। এবার আর কোনো পাতানো নির্বাচন বাংলাদেশ দেখবে না।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠে তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতে রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুম্মাম কাদের বলেন, রাঙ্গুনিয়ায় এসেছি, আপনাদের কাছে কিছু না কিছু চাইব। আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী সবসময় বলতেন, এই রাঙ্গুনিয়ার মানুষের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে একটা জিনিস চাইব- বিএনপির মধ্যে যেন আর কোনো গ্রুপিং না হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি পরিবার। পরিবারের সবাই যখন একসঙ্গে থাকে, ততক্ষণ তারা মজবুত থাকে। আপনারা সবাই একসঙ্গে থাকবেন। তাহলেই রাঙ্গুনিয়া আসন থেকে বিএনপির একজন সদস্যকে এমপি হিসেবে পাব।

তিনি বলেন, বারবার করে একটা প্রশ্ন সাংবাদিকরা আমাকে করেন- বলেন ‘চৌধুরী সাহেব, ইলেকশন করবেন কোথা থেকে। রাউজান, রাঙ্গুনিয়া নাকি ফটিকছড়ি।’ আমার একটাই জবাব থাকে, আমি রাঙ্গুনিয়া থেকেই লড়তে চাই।

তিনি আরও বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের সব মানুষের কাছে পৌঁছে দেবেন। তাদের জানাবেন, বিএনপি হাল ধরতে যাচ্ছে। তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, আপনাদের সবার সাহায্য আমাদের প্রয়োজন।

রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X