চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ কমিটি প্রত্যাখানের ঘোষণা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনটি কমিটি থেকে অর্ধশতাধিক সদস্য পদত্যাগ করেছেন এবং ওই কমিটিগুলোকে প্রত্যাখানের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নতুন কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটিকে বিকেল ৩টা পর্যন্ত সময় দিয়ে সড়ক অবরোধের আলটিমেটাম দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন আন্দোলনকারী একাংশ।

এর আগে, সোমবার রাতে কেন্দ্রীয় কমিটি আগামী ছয় মাসের জন্য চট্টগ্রাম মহানগর ৩১৫, জেলা উত্তরে ১১২, জেলা দক্ষিণে ৩২৭ সহ মোট ৭৫৪ সদস্যবিশিষ্ট তিনটি কমিটির অনুমোদন দেয়। এরপর থেকেই নতুন কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক জুবায়ের মানিক অভিযোগ করেন, এই তিনটি কমিটি প্রহসনের। এতে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের মূল্যায়ন করা হয়নি, বরং চাঁদাবাজ, নারী হেনস্থাকারী ও কিশোর গ্যাং সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদও এই কমিটির বিষয়ে কিছু জানেন না। অথচ খান তালাত রাফির ইন্ধনে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি গঠন করেছেন। আমরা তাদের প্রত্যাখানের ঘোষণা করছি।

এ সময় আরেক সমন্বয়ক আব্দুল বাছির নাঈম তিন দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- ১. বিকেল ৩টার মধ্যে বিতর্কিত কমিটি বাতিল করে তিন দিনের মধ্যে অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করতে হবে। ২. অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। ৩. কমিটি গঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

এই দাবিগুলো মানা না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন পদত্যাগকারী সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১১

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১২

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৩

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৪

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৫

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৬

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৭

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৮

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

২০
X