চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি নদভী আবার তিনদিনের  রিমান্ডে

আদালতে থেকে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
আদালতে থেকে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ককটেল নিক্ষেপ, এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া এক মামলায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

একই মামলায় এজহারভুক্ত আরও দুই আসামিকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তারা হলেন- শামসুল আলম ভূঁইয়া ও সেলিম রহমান। এছাড়া তদন্তে পাওয়া আসামি হিসেবে চারজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এরা হলেন- মনজুর আলম, নাজিম উদ্দিন, জানে আলম ও টিপু নন্দী।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালবেলাকে জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরীর নিউমার্কেট এলাকায় হামলা, ককটেল নিক্ষেপ, এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলার ৯ নম্বর আসামি নদভী। ওই মামলায় তাকেসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X