চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে গেছে। এতে বাসটিতে থাকা দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফেনীর ফুলগাজী থানার উত্তর আনন্দপুর এলাকার মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. আরমান হোসেন (১৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি তীরচর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি প্রথমে মহাসড়কের ডিভাইডারে আছড়ে পড়ে, পরে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসে ধাক্কা দিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সেখানে সাতজন আহত রোগী ভর্তি হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X