চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে টাকা নিতেন চম্পক বড়ুয়া

চম্পক বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
চম্পক বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে চম্পক বড়ুয়া (৫৫) নামে এক ভুয়া গোয়েন্দা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান এ তথ্য জানিয়েছেন।

ডায়াগনস্টিক সেন্টার সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি চম্পক পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে নিজেকে বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ও প্রেষণে ডিজিএফআইয়ে কর্মরত বলে পরিচয় দেন। সম্পর্ক স্থাপনের পর অভিযানে যাওয়ার কথা বলেন এবং স্ত্রীর অসুখের কথা বলে চার দফায় ৯০ হাজার টাকা নেন।

গত ১২ মার্চ পুনরায় সেখানে গেলে এক রোগী চম্পককে চিনতে পেরে সতর্ক করেন। পরে ব্যবস্থাপক ওয়ালী খোঁজ নিয়ে জানতে পারেন ভুয়া পরিচয়ে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এরপর রোববার সন্ধ্যায় চম্পক পুনরায় সেখানে গেলে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

পরে পপুলার ডায়াগনস্টিকের সেন্টারের ব্যবস্থাপক ওয়ালী আশরাফ খাঁন তার বিরুদ্ধে মামলা করেন।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান কালবেলাকে বলেন, চম্পক নিজেকে গোয়েন্দা কর্মকর্তা ও বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন পরিচয়ে পপুলার ডায়াগনিস্টক সেন্টারের ব্যবস্থাপকের কাছ থেকে কয়েক দফা টাকা নেন। প্রতারণার বিষয়টি জানতে পেরে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তাকে ধরে থানায় নেয়। এরপর মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

কী ঘটেছিল কারবালায়?

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

১০

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

১১

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

১২

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

১৩

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

১৪

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

১৫

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

১৬

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৭

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

১৮

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

১৯

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

২০
X