চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শহীদদের স্বপ্নের দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে : নাজিমুর রহমান

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সম্মাননা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সম্মাননা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, বৈষম্যহীন, সুন্দর, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটে। এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে যারা নির্যাতিত, নিপীড়িত, গুম ও খুনের শিকার হয়েছেন—সেসব বীর শহীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সব ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১৮ জনের পরিবারকে সম্মাননা প্রদান উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব হলে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ পরিবারের সদস্য ও প্রতিনিধিরা। যাদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন তারা হলেন শহীদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, ওমর নুরুল আবছার, হৃদয় চন্দ্র তরুয়া, সাইমন হোসেন, তানভীর সিদ্দিকী, ওমর ফারুক, শহিদুল ইসলাম, আলম, ইউসুফ, জামাল, নিজাম উদ্দীন, ইসমামুল হক, নুরুল আমিন, নুরু মোস্তফা, মাহমুদুর রহমান সৈকত, ফজলে রাব্বী ও আহসান হাবিব। তারা সবাই জুলাই অভ্যুত্থানের শহীদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দীন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দীন মোবিন, সদস্য কামরুল ইসলাম, জাফর আহমদ, একে খান, এমএ সবুর, আবু মূসা এবং জাতীয়তাবাদী জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি আলিফ উদ্দীন রুবেল ও সাধারণ সম্পাদক ফারহান জামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

১০

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

১১

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

১২

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

১৩

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী

১৪

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

১৫

চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী

১৬

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ / সবুজ পরিবেশ, নিরাপদ কৃষি ও সমৃদ্ধ বাংলাদেশই আমাদের প্রত্যাশা

১৭

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৫ দিনের রিমান্ডে দুই আসামি

১৮

বাংলাদেশে ১৫ বছর পর ওয়ানডে খেলতে এলো অস্ট্রেলিয়া

১৯

সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

২০
X