রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

মার্কস অলরাউন্ডারে অংশ নেওয়া প্রতিযোগীরা। ছবি : কালবেলা
মার্কস অলরাউন্ডারে অংশ নেওয়া প্রতিযোগীরা। ছবি : কালবেলা

সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে শিশু-কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের আয়োজন মার্কস অলরাউন্ডার। দেশের সব স্কুল-কলেজ, প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়।

তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে এ বিশাল আয়োজন— আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়। এ সপ্তাহে ১০ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা।

সিলেটের পাঠানটুলী দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়, দি এইডেড হাইস্কুল, লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, নাটোরের নবাব সিরাজ-উদ্‌-দৌলা সরকারি কলেজ এবং পাবনার রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় এ পর্ব।

এরপর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বগুড়া, মাদারীপুর ও ফরিদপুর জেলায়। এভাবে পর্যায়ক্রমে সারা দেশে ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়গুলো হলো— প্লে-চতুর্থ : জুনিয়র স্কুল। বিষয় : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা।

পঞ্চম-অষ্টম : মিডল স্কুল। বিষয় : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।

নবম-দ্বাদশ : হাইস্কুল এবং কলেজ। বিষয় : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।

মার্কস অলরাউন্ডারের তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডার প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি, আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার ও বৃত্তির পরিমাণ ১ কোটি টাকারও বেশি।

গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানার্স-আপ ও সেকেন্ড রানার্স-আপ যথাক্রমে পাবেন ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। এ ছাড়া প্রতিটি গ্রুপের ছয়টি বিষয়ের সেরা তিনজন করে ৫৪ জন সেরা পারফর্মার স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকে ভূষিত হবেন।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যেকে পাবে একটি করে কম্পিউটার, যা শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে নতুন মাত্রা যোগ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X