চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পলোগ্রাউন্ডে জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল চট্টগ্রাম

পলোগ্রাউন্ডে জনস্রোত। ছবি : কালবেলা
পলোগ্রাউন্ডে জনস্রোত। ছবি : কালবেলা

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ শুরু হয়েছে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে। সকাল থেকেই নগর ও জেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্বত্য তিন জেলা ও কক্সবাজার থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। জনস্রোতের চাপে পলোগ্রাউন্ড ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর হলেও নিয়ন্ত্রিত পরিবেশ।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

শুরুতে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। সমাবেশে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

সভামঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য কামাল পাশা, চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী সাঈদ আল নোমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম হোসেন মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও যুবদলের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।

সকাল থেকেই চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। মিছিলে বিভিন্ন স্লোগান, ব্যানার ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এমপি প্রার্থীদের বড় বড় বহর মাঠে প্রবেশ করলে উচ্ছ্বাস আরও বাড়ে।

বিপুল মানুষের চাপের কারণে সমাবেশস্থলের আশপাশে চলাচল সীমিত হয়ে পড়ে। তারেক রহমানকে এক নজর দেখার আশায় কয়েকজন তরুণকে গাছে উঠে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তরুণ, যুবক, বৃদ্ধ সব বয়সী ও সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পলোগ্রাউন্ড পরিণত হয় জনসমুদ্রে।

সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও আশপাশে ডগ স্কোয়াডের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আকাশে ড্রোন উড়তে দেখা গেছে, যা দিয়ে সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা সাজ্জাদ বলেন, বিপুল জনসমাগম হলেও পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ড্রোন ও ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১০

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

১১

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

১২

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

১৩

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১৪

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১৫

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১৬

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৮

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৯

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

২০
X