গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর

আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি । ছবি : কালবেলা
আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি । ছবি : কালবেলা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরগুলোতে থাকা আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবানসামগ্রী ভস্মীভূত হয়েছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (২৫ জানুয়ারি) ভোরে আমবাগ মেম্বার মোড় এলাকায় চান মিয়ার মালিকানাধীন একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাড়ির একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। শর্টসার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়ে মুহূর্তের মধ্যেই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই বাড়ির ১১টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়।

কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করা হয়েছে।

তিনি বলেন, ওই বাড়ির প্রতিটি ঘরে আলাদা পরিবার বসবাস করত। আগুনে মোট ১১টি ঘর পুড়ে গেছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তারা দ্রুত সরকারি ও প্রশাসনিক সহায়তার দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X