চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সিএমপি বন্দর থানার নতুন ওসি আব্দুর রহিম, বাকিরা যেখানে

সিএমপি বন্দর থানার নতুন ওসি আব্দুর রহিম। ছবি : সংগৃহীত
সিএমপি বন্দর থানার নতুন ওসি আব্দুর রহিম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সব থানা ওসি পদে রদবদল করা হয়েছে। প্রথমবারের মতো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) থানাগুলোতে লটারির মাধ্যমে ওসি রদবদলের কার্যক্রম চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিএমপির সদরঘাট থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমকে বন্দর থানায় পদায়ন করা হয়েছে। ওই থানায় আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনকে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদকে চকবাজার থানা এবং পাহাড়তলী থানার ওসি জামিল হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় বদলি করা হয়েছে।

অপরদিকে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিমকে পাঁচলাইশ থানায় এবং বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায় পদায়ন করা হয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মানকে বাকলিয়া থানায় বদলি করা হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায় এবং ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলমকে কর্ণফুলি থানায় এবং কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলামকে খুলশী থানায় পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদকে পতেঙ্গা থানায় এবং সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমকে বন্দর থানায় পদায়ন করা হয়েছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে হালিশহর থানা এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানকে আকবরশাহ থানায় দেওয়া হয়েছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফীকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে এ রদবদল করা হয়েছে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X