চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বকর গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রামের সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর চৌধুরীকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নগরের জাকির হোসেন সড়ক এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আবু বক্করকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবু বকর চৌধুরী (৫০) মৃত বোচন মিয়ার ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। তিনি পলাতক সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী এবং ওয়ার্ড আ. লীগ নেতা।

মামলার নথি অনুযায়ী, গত ১৮ মার্চ এজাজ খান নামে এক ব্যক্তি মোট ৫৩ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আসামি করে মামলা করেন। এতে সাবেক এমপি মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু এবং সাবেক সিসিসি মেয়র আজম নাছির উদ্দিনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলায় অভিযোগ আনা হয়— তারা গত বছরের ১৮ জুলাই শিক্ষার্থী-নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালিয়ে হত্যাচেষ্টা করেন। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়।

চান্দগাঁও থানা পুলিশের ওসি জাহেদুল কবির কালবেলাকে বলেন, মাঝরাতে আওয়ামী লীগ নেতা আবু বকরকে থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। তিনি চান্দগাঁও থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টার ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর মামলার এজাহারভুক্ত আসামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X