চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চীনা অর্থনৈতিক অঞ্চলে ডাকাতি, গ্রেপ্তার ৪

পুলিশের হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া বিভিন্ন মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) খুলশীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. হেলাল হোসেন (২৯), মো. সালাহউদ্দীন (৩৩), মো. রবিউল হোসেন ওরফে সোহেল (৩০) এবং মো. এসকান্দার ওরফে মদন (৪৫)। গ্রেপ্তাররা সবাই কর্ণফুলী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় অবস্থিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা জোনের পশ্চিম পাশের সীমানা প্রাচীরের ফাঁকা অংশ দিয়ে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে তারা ড্রাম ট্রাক, এস্কেভেটর, রোলার মেশিন, ড্রেজারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।

ঘটনার পর জোনের স্টোর ম্যানেজার ওয়েন জিয়ং বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫–২০ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেন। মামলাটি পরে তদন্তের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদের নির্দেশনায় তদন্ত শুরু করেন উপপরিদর্শক সুব্রত কুমার ঘোষ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে ১২ মার্চ বদলপুরা ১৪ নম্বর ঘাট এলাকা থেকে মো. হেলাল হোসেন (২৯) নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন আরও অভিযান চালিয়ে মো. সালাহউদ্দিন (৩৩), মো. রবিউল হোসেন ওরফে সোহেল (৩০) এবং মো. এসকান্দার ওরফে মদনকে গ্রেপ্তার করা হয়। তাদের সবার বাড়ি কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে ডাকাতদের পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া লুট হওয়া মালামালের মধ্যে একটি গ্যাস কাটার, একটি বেয়ারিং, চার বান্ডিল তামার তার, দুটি সেল, একটি মোটর, তিনটি হাসুয়া ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

শিল্প পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত চক্রের সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১০

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১১

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৩

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৪

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৫

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৬

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৭

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৮

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৯

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

২০
X