রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে ভাতার ওপরে ট্যাক্স বসাবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাধারণ ভাতাভোগীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা এখন যেভাবে ভাতা পাচ্ছেন সেগুলো চালু রাখার জন্য আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতা আনতে হবে। যদি সরকার আবার ক্ষমতায় আসে তাহলে ভাতার পরিমাণও বৃদ্ধি পাবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আবারও হাওয়া ভবন খুলে ভাতার ওপর ট্যাক্স বসাবে।

রোববার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের উপকারভোগী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের সরকার ’৯৬ সালে ক্ষমায় এসে প্রথম ভাতার প্রচলন করেছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে তা অনেকটা বন্ধ করে দেয়। যেগুলো চালু ছিল তা পেতো বিএনপি নেতাদের বাড়ির রাখাল, কাজের লোক কিংবা তাদের আত্মীয়স্বজনরা। এখন ভাতা দেওয়ার ক্ষেত্রে কে কোন দল করে, কে কোথায় ভোট দিয়েছে, তা পরখ না করে যে ভাতা পাওয়ার যোগ্যতাকেই ভাতা দেওয়া হচ্ছে।

ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আ.লীগ সহসভাপতি সাদেক নুর চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X