চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত, আহত ৮

নিহত চিকিৎসক সৈয়েদুল ওমাম। ছবি : সংগৃহীত
নিহত চিকিৎসক সৈয়েদুল ওমাম। ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাইক্রোবাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সৈয়েদুল ওমাম নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় আরও আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলিরবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত সৈয়েদুল ওমাম, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের চৌধুরী পাড়ার বাসিন্দা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার শাহ জব্বারিয়া নামের বেসরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজারমুখী মাইক্রোবাসটি ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলে ডা. সৈয়েদুল ওমাম মারা যান। এসময় মাইক্রোবাসের আরও আটজন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিহত চিকিৎসকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১০

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১১

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১২

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৩

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৪

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৫

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৬

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৮

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৯

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

২০
X