চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ এএম
অনলাইন সংস্করণ

এক সপ্তাহ পেঁয়াজ না কেনার অনুরোধ সুজনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পেঁয়াজের মূল্যবৃদ্ধি রোধে আগামী এক সপ্তাহ ভোক্তাদের পেঁয়াজ না কেনা এবং গৃহিনীদের বিকল্প হিসেবে পেঁয়াজ পাতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরের ঝাউতলা বাজারসহ বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি রোধে গণপ্রচারনায় ভোক্তাদের প্রতি উক্ত অনুরোধ জানান তিনি।

এ সময় সুজন বলেন, গত শুক্রবার থেকে ভারত পেঁয়াজ রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা ঘোষণা করে। বিভিন্ন মিডিয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরের সঙ্গে সঙ্গেই সারাদেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে। একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় দ্বিগুন হয়ে গিয়েছে। মোকামেও পেঁয়াজের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। অথচ আমদানি বন্ধের খবরের আগে দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের যথেষ্ট মজুদ লক্ষ্য করা গিয়েছে। হঠাৎ করে পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারন ক্রেতারা।

ক্রেতাদের অস্থির না হওয়ার অনুরোধ জানান তিনি। হ্যান্ড মাইক নিয়ে পুরো বাজারে গণপ্রচারনায় অংশ নেন সুজন। বাজারে আগত নানা শ্রেণি-পেশার ভোক্তাদের সাথেও মতবিনিময় করেন তিনি। আগামী এক সপ্তাহ ভোক্তাদের পেঁয়াজ না কিনা এবং গৃহিনীদের বিকল্প হিসেবে পেঁয়াজ পাতা ব্যবহারের পরামর্শও দেন সুজন। এ সময় পেঁয়াজ না কিনার শর্তে বাজারে আগত গৃহিনীদের মাঝে পেঁয়াজ পাতাও উপহার দেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, রাজনীতিবিদ কায়সার হামিদ, ঝাউতলা দোকানদার বহুমুখী সমিতির সভাপতি শহিদুল ইসলাম মকবুল, রাজনীতিবিদ আব্দুল মালেক, নাগরিক উদ্যোগের সদস্য সচিব মো. হোসেন, রিপন খান পাঠান, রাজেশ সেন, মো. সালাউদ্দিন, শামসুল আরেফিন জাহেদ, সজিবুল ইসলাম, কাজী মেজবাহ উদ্দিন, মিল্টন চাকমা, মো. কাইয়ুম, আনন্দ আচার্য, অসিত দেব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X