চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চালের দামের লাগাম টানতে চট্টগ্রামে অভিযান

চালের দামের লাগাম টানতে অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ছবি : কালবেলা
চালের দামের লাগাম টানতে অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ছবি : কালবেলা

পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকার পরও চট্টগ্রামে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে চালের দাম। পাইকারি বাজারে প্রতিমণে বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। চালের দামের লাগাম টানতে এবার অভিযানে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত নগরীর পাহাড়তলী বাজারে চালের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেন। এ সময় এক আড়তের মালিক লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একাধিক আড়তদারকে মজুতের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে আমরা আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। আমাদের কাছে আসা তথ্যানুযায়ী ব্যবসায়ী ছাড়াও অনেকেই ট্রেড লাইসেন্স বা লাইসেন্স ছাড়া ধান-চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। এসব মজুতকারীর বিরুদ্ধে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মিলার ও আড়তদাররা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি চাল উৎপাদনশীল অঞ্চলগুলোতে চাল মজুত এবং অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের বেনামে চাল মজুতের ব্যাপারও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১০

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১১

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১২

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৩

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৪

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৫

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৬

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৮

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

২০
X