চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

৬ হাজার কোটি টাকার খেলাপি ঋণ, নুরজাহান গ্রুপের রতনকে আরও ৩ মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামভিত্তিক নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ রতন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামভিত্তিক নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ রতন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামভিত্তিক নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদ রতনকে আরও ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অগ্রণী ব্যাংকের দায়ের করা ৬টি অর্থ ঋণ জারি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। শুনানি শেষে তাকে ৩ মামলায় গ্রেপ্তার দেখানো আদেশ দেন তিনি।

এর আগে তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৬১টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে কালবেলাকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

আদালত সূত্র জানায়, ভোজ্যতেল পরিশোধনসহ বিভিন্ন খাতের একাধিক কারখানা আছে নুরজাহান গ্রুপের। গম ও অপরিশোধিত ভোজ্যতেল আমদানিও করে থাকে শিল্প গ্রুপটি। ২০১০-১১ সালে ভোগ্যপণ্য আমদানি ও বাজারজাতকরণের জন্য রাষ্ট্রায়াত্ত অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসরকারী ন্যাশনাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেন নুরজাহান গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান। ভোজ্যতেল ও গম আমদানির জন্য এই ঋণসমূহ বিতরণ করা হয়েছিল। লেটার অব গ্যারান্টি ও ট্রাস্ট রিসিটের বিপরীতে আমদানি পণ্য ছাড় করে নিলেও নুরজাহান গ্রুপের প্রতিষ্ঠানসমূহ ব্যাংকের টাকা ফেরত দেয়নি।

২০১৩-১৪ সাল থেকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খেলাপি ঋণ আদায়ে মামলা করলেও খেলাপি ঋণ আদায় করতে পারেনি। ২০২৩ সাল পর্যন্ত এ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণের পরিমাণ ছয় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। পাওনা আদায়ে ব্যাংকগুলো চট্টগ্রামের অর্থ ঋণ আদালতে রতনের বিরুদ্ধে অন্তত ৩০টি মামলা করেছে।

গত বছরের ৩ ফেব্রুয়ারি আদালত তার পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। এর আগেও বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু, পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। মামলার সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নূরজাহান গ্রুপের এমডি রতন ও তার অপর ৩ ভাই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

স্ত্রী ও সন্তানরা ২০১২ সাল থেকে কানাডায় বসবাস করলেও চট্টগ্রাম অর্থ ঋণ আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার রতন দেশত্যাগ করতে পারেননি। তাকে গ্রেপ্তারের জন্য গত বছরের ১৫ জানুয়ারি পুলিশের আইজি বরাবর আদেশের কপি পাঠানোর পর গত ২৮ ডিসেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের বিশেষ টিম ঢাকার বাড্ডা থেকে রতনকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X