চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বন্ধুদের হাতে কিশোর খুন, গ্রেপ্তার ২

চট্টগ্রামে বন্ধুদের হাতে কিশোর খুন, গ্রেপ্তার ২

চট্টগ্রামে তুচ্ছ ঘটনার জেরে বন্ধুদের হাতে সাজ্জাদ হোসেন (১৭) নামের এক কিশোর খুন হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নগরের চান্দগাঁও থানার খাজা রোডে তাকে ছুরিকাঘাত করা হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির।

নিহত সাজ্জাদ হোসেন খলিফা পাড়ার বাসিন্দা মো. আবু সিদ্দিকের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। অপরদিকে গ্রেপ্তাররা হলেন, চান্দগাঁও থানার খড়মপাড়ার বাসিন্দা মোহাম্মদ রফিক আজিজের ছেলে মোহাম্মদ ফরহাদ হোসেন ফারুক (১৮) ও খাজা রোডের মো. শাহাবুদ্দীনের ছেলে মোহাম্মদ শামীম (১৭)।

পুলিশ জানায়, আসামিরা নিহতের পূর্বপরিচিত। খাজা রোড এলাকার একটি চায়ের দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফারুকসহ অন্যরা সাজ্জাদকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় সাজ্জাদের বাবা মো. আবু সিদ্দিক থানায় মামলা করেন। পরে নগরের মৌলভীপাড়া, বাহির সিগন্যাল এবং হামিদচর এলাকায় অভিযান চালিয়ে ফারুক ও শামীমকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও অনুশাসন মেনে চলা অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১০

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১১

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১২

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৩

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৫

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৬

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৭

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৮

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৯

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

২০
X