কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ই-ক্যাব পরিচালক হলে ‘মিডিয়া উইং’ করতে চাই : সোরাব হোসেন

টেকনিশিয়ান টেকনোলজিস লিমিটেডের এমডি ও টেকনিশিয়ানের সিইও মো. সোরাব হোসেনের (সৈকত) নির্বাচনী ব্যানার। ছবি : সংগৃহীত
টেকনিশিয়ান টেকনোলজিস লিমিটেডের এমডি ও টেকনিশিয়ানের সিইও মো. সোরাব হোসেনের (সৈকত) নির্বাচনী ব্যানার। ছবি : সংগৃহীত

আসন্ন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) নির্বাচনে পরিচালক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন টেকনিশিয়ান টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং টেকনিশিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সোরাব হোসেন (সৈকত)।

তিনি মনোনীত হয়ে ভোটারদের কাছে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

ইশতেহারে সৈকত বলেন, ই-ক্যাব নির্বাচন ২০২৪-২৬ এর একজন প্রার্থী হয়ে আমি ই-ক্যাবের মধ্যে আরও ডায়নামিক, গতিশীল এবং কানেক্টেড কমিউনিটি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে ই-ক্যাব মিডিয়া উইং প্রতিষ্ঠা করবো, যা আমাদের সকল সদস্যের জন্য কাজ করবে।

যে সমস্ত সুযোগ-সুবিধা পাবেন সেগুলো হলো-

উন্নত যোগাযোগ : মিডিয়া উইং আমাদের সদস্যদের অ্যাচিভমেন্ট (অর্জন), প্রজেক্ট এবং কন্ট্রিবিউশনগুলো হাইলাইট করবে। প্রত্যেকের কঠোর পরিশ্রম যেন তার প্রাপ্য স্বীকৃতি পায়, তা নিশ্চিত করবে।

নিউজলেটার : ই-ক্যাবের প্রতি মাসের অ্যাক্টিভিটি আপডেট, ইন্ডাস্ট্রি নিউজ এবং আপকামিং ইভেন্টগুলো সবাইকে জানাতে সাহায্য করবে।

প্রফেশনাল ডেভেলপমেন্ট : আমাদের সদস্যদের ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের দিয়ে টেকনিক্যাল স্কিল থেকে শুরু করে লিডারশিপ ডেভেলপমেন্ট পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে। রেগুলার লার্নিং এবং প্রফেশনাল গ্রোথের জন্য থাকবে আর্টিকেল, গাইড এবং টিউটোরিয়ালের একটি অনলাইন ভান্ডার।

কমিউনিটি বিল্ডিং : সদস্যদের আইডিয়া শেয়ার করার জন্য, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এবং প্রজেক্টগুলোতে একসঙ্গে কাজ করার জন্য ‘ইন্টারেক্টিভ ফোরাম’ নামে একটি প্ল্যাটফর্ম থাকবে, যা পারস্পরিক সমর্থন ও কমিউনিটি তৈরি করবে।

নেটওয়ার্কিং ইভেন্টস : অনলাইন এবং ফিজিক্যাল ইভেন্টগুলো সদস্যদেরদের কানেকশন, অভিজ্ঞতা শেয়ার এবং প্রফেশনাল রিলেশনশিপ গড়ে তুলতে সাহায্য করবে ।

প্রতিনিধিত্ব : মেম্বার সার্ভে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X