কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মাঙ্কিপক্স প্রতিরোধে প্রস্তুতি জানতে বিমানবন্দর পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান

মাঙ্কিপক্স প্রতিরোধে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। সৌজন্য ছবি
মাঙ্কিপক্স প্রতিরোধে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। সৌজন্য ছবি

মাঙ্কিপক্স প্রতিরোধে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি জানতে বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। রোববার (১৮ আগস্ট) দুপুরে বিমানবন্দর পরিদর্শন করেন তিনি।

এ সময় বেবিচক চেয়ারম্যান মাঙ্কিপক্সের সম্ভাব্য প্রাদুর্ভাবের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেন। তিনি বিমানবন্দর সুরক্ষার বিভিন্ন স্থানসমূহ পরিদর্শন, স্বাস্থ্য ব্যবস্থাপনা টিমের সঙ্গে আলোচনা এবং যাত্রীদের সুরক্ষার জন্য নেওয়া পদক্ষেপগুলো মূল্যায়ন করেন।

বেবিচক চেয়ারম্যান বর্তমানে গৃহীত পদক্ষেপের ওপর সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা সবাই যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই সংক্রমণ রোধ করব। তবে এক্ষেত্রে তিনি সব যাত্রীদের সহযোগিতা কামনা করেন। তিনি সব স্বাস্থ্য ব্যবস্থাপনা টিম এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক থেকে কাজ চালিয়ে যেতে এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া তিনি কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীগণের মধ্যে সুরক্ষাসামগ্রী গ্লাভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ বেবিচকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ ছাড়া বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বিকেল ৩টায় বেবিচক অডিটোরিয়ামে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় তিনি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করেন ও তার সম্ভাব্য সমাধান সম্পর্কে তাদের অবহিত করেন এবং সবাইকে টিম ওয়ার্কের মাধ্যমে বেবিচক এর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১০

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১১

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১২

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৩

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৪

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৫

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৬

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৭

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৯

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

২০
X