মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০১:০৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

মাঙ্কিপক্স আক্রান্তের ঝুঁকিতে কারা?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

করোনা মহামারীর রেশ না কাটতেই, নতুন মহামারীতে রূপ নিয়েছে মাঙ্কিপক্স। আফ্রিকার সীমান্ত পেরিয়ে ছড়িয়ে গেছে পুরো বিশ্বে। এদিকে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মাঙ্কিপক্স কী

১৯৫৮ সালে ডেনমার্কের একটি ল্যাবে বানরের দেহে সর্বপ্রথম এ রোগ শনাক্ত হয়। তবে এ ভাইরাসের বাহক কেবল বানরই নয়, ইঁদুরও। মাঙ্কিপক্স মূলত ছোঁয়াচে রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এটি ছড়িয়ে পড়ে। তাছাড়া আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, ত্বকের সংস্পর্শ, কথা বলা বা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা আছেন

যে কোনো বয়সের মানুষের মাঙ্কিপক্স হতে পারে। তবে এ ভাইরাসের ঝুঁকিতে আছে অল্পবয়সী শিশুরা। কারণ, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। ফলে রোগের বিরুদ্ধে তাদের লড়াই করা বেশি কঠিন। ছোট শিশুরা যেভাবে ঘনিষ্ঠ হয়ে খেলাধুলা করে এবং একে অপরের সঙ্গে মেশে সে কারণে ঝুঁকিতে থাকতে পারে। এমনকি গর্ভবতী নারীরাও এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। এমপক্স থেকে রক্ষা পেতে আক্রান্ত কারও সঙ্গে ঘনিষ্ঠ না হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ভাইরাসটি যদি আপনার আশেপাশের কারও থাকে তবে সাবান ও পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে। সব ক্ষত সেরে না যাওয়া পর্যন্ত এমপক্সে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।

এমপক্সের টিকা আছে কী

মাঙ্কিপক্সে প্রতিষেধক বা টিকা আছে। তবে এ টিকা সবার জন্য নয়। শুধু যারা ঝুঁকিতে আছে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকছে কেবল তারাই এটি নিতে পারবে। তবে শঙ্কার বিষয় হলো, যাদের প্রয়োজন তাদের সবার কাছে টিকা পৌঁছাবার জন্য পর্যাপ্ত তহবিল নেই। তবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন না পেলেও জরুরি অবস্থায় টিকাগুলো ব্যবহারের জন্য নির্দেশনা দিয়েছে ডব্লিউএইচও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X