কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাময়িক বন্ধের পর খুলল যমুনা ফিউচার পার্ক

যমুনা ফিউচার পার্ক। ছবি : সংগৃহীত
যমুনা ফিউচার পার্ক। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক জনসাধারণের জন্যে উন্মুক্ত করে পুনরায় কার্যক্রম শুরু করেছে। ব্যবসায়িক নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট কারণ বিবেচনা করে সাময়িক সময়ের জন্যে বন্ধ ঘোষণা করা হলেও পরবর্তীতে দোকান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যমুনা ফিউচার পার্কের জনসংযোগ বিভাগ।

যমুনা গ্রুপের একজন প্রতিনিধি বলেন, আমরা বিশ্বাস করি, এই আলোচনা ভিত্তিক পদক্ষেপ আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে সহায়তা করবে এবং সব অংশীদারদের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপন করবে। আমরা এরই মধ্যে সমস্যাগুলো সমাধান করেছি এবং ভবিষ্যতে যে কোনো সমস্যা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ।

যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ক্রেতাদের এবং শপিংমলের সব অংশীদারদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সমস্যা সমাধান করে কার্যক্রম শুরু করেছে। যমুনা গ্রুপের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে শপিংমলে বেশ কয়েকটি দোকানে চুরির অভিযোগে সড়ক অবরোধ করে দোকান মালিক ও কর্মচারীদের বিক্ষোভের পর আজ থেকে বিপণিবিতানটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X