কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সুজুকি জিক্সার ২৫০ সিরিজ এখন দেশের বাজারে

সুজুকি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে অনেক প্রতীক্ষিত সুজুকি জিক্সার ২৫০ সিরিজ। ছবি : সংগৃহীত
সুজুকি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে অনেক প্রতীক্ষিত সুজুকি জিক্সার ২৫০ সিরিজ। ছবি : সংগৃহীত

সুজুকি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে অনেক প্রতীক্ষিত সুজুকি জিক্সার ২৫০ সিরিজ। এটি বাংলাদেশের ২৫০ সিসি সেগমেন্টে মটোজিপি অনুপ্রাণিত পারফরম্যান্স এবং অত্যাধুনিক কাটিং-এজ ডিজাইন দিয়ে এক বিপ্লব এনেছে।

রোববার (০১ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ের আলোকিতে লঞ্চিং ইভেন্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সুজুকি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যার মধ্যে রয়েছেন র‌্যানকনের জিএমডি রোমো রউফ চৌধুরী, র‌্যানকন হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার একেএম তৌহিদুর রহমান এবং হেড অব মার্কেটিং আমীন মাহমুদ।

সুজুকি জিক্সার ২৫০ সিরিজে রয়েছে সুজুকির নিজস্ব অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) প্রযুক্তিতে চলা একটি উন্নত ২৫০ সিসি ফুয়েল ইনজেকশন (এফআই) ইঞ্জিন যা অসাধারণ পারফরম্যান্স, নির্ভরযোগ্যতা এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে একটি হালকা চ্যাসিস, ৬-স্পিড গিয়ারবক্স, বাড়তি নিরাপত্তার জন্য ডুয়াল-চ্যানেল এবিএস, এবং সুজুকির মোটোজিপি-অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন।

জিক্সার ২৫০ এর দাম নির্ধারণ করা হয়েছে ৩,৯৯,৯৫০ টাকা এবং জিক্সার এসএফ ২৫০-এর দাম ৪,৪৯,৯৫০ টাকা। আর জিক্সার ২৫০ এসএফ মটোজিপি এডিশন ও নাইট্রো নিয়ন এডিশনের মূল্য ৪৬৪,৯৫০ টাকা।

সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ এখন বাংলাদেশে সুজুকির সব অনুমোদিত ডিলারশিপ পয়েন্টে পাওয়া যাচ্ছে। রাইডাররা জিক্সার এসএফ ২৫০ মোটোজিপি এডিশন এবং নাইট্রো নিয়ন এডিশন প্রি-বুক করতে পারবেন।

প্রত্যেক রাইডারের জন্য পারফরম্যান্স, নিরাপত্তা ও স্টাইলের আদর্শ কম্বিনেশন এই সিরিজের বৈচিত্র্যময় রং ও মডেলগুলো ঘুরে দেখতে মোটরসাইকেল-প্রেমীদেরকে আমন্ত্রণ জানাচ্ছে সুজুকি বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X