স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভিসাই মিলল না আইসিসির ভারতীয় প্রতিনিধির, কঠোর পদক্ষেপ বাংলাদেশের!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে বহুল আলোচিত চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরুতেই বড়সড় ধাক্কা খেল। ভিসা জটিলতায় আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল পরিণত হলো অর্ধেকে। ফলশ্রুতিতে আলোচনার শুরুতেই একটি লজিস্টিক বিপর্যয় দেখা দিয়েছে।

দোরগোড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ আজ শনিবার (১৭ জানুয়ারি) একাই ঢাকা সফর করছেন।

তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, তার সাথে আসার কথা ছিল ভারতীয় বংশোদ্ভূত এক উর্ধ্বতন আইসিসি কর্মকর্তার। কিন্তু সময়মতো ভিসা না পাওয়ায় বাংলাদেশ সফরে সঙ্গী হয়ে আসতে পারেননি তিনি। ভারতীয় কর্মকর্তার ভিসা না পাওয়াকে দুই দেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক শীতল পরিস্থিতির প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

ঘটনার সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। যা পরবর্তীতে রুপ নেয় বাংলাদেশের আত্মমর্যাদায় আঘাত হিসেবে। এরপর বিসিবি এবং বাংলাদেশ সরকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানায়। সহকর্মীর অনুপস্থিতিতে আলোচনার পুরো দায়িত্ব এখন এফগ্রেভের ওপর।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অর্থাৎ বিশ্বকাপ শুরু হতে আর বাকী তিন সপ্তাহেরও কম সময়। চলমান সমস্যার সমাধান না হলে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X