কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাণিজ্য মেলায় যমুনা ইলেকট্রনিক্স দিয়েছে আকর্ষণীয় অফার

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যমুনার প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড়। সৌজন্য ছবি
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যমুনার প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড়। সৌজন্য ছবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস ক্রেতাদের দিচ্ছে আকর্ষণীয় সব অফার। এ সব অফার পেতে সপ্তাহের ছুটির দিনসহ অন্যান্য দিনেও যমুনার প্রিমিয়ার প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আকর্ষণীয় ডিজাইন, কালার আর অত্যাধুনিক প্রযুক্তির হোম অ্যাপ্লায়েন্সের পসরা সাজিয়েছে যমুনা ইলেকট্রনিক্স।

বাণিজ্য মেলায় যমুনার পণ্য “কিনলেন তো জিতলেন”! যমুনা রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এসি, স্মার্ট এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, গ্যাস স্টোভসহ অন্যান্য হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং মোটরসাইকেল কিনলে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় রয়েছে। এ ছাড়াও ৫ হাজার টাকার পণ্য কিনলেই একটি ইলেকট্রিক কেটলি বা ইলেকট্রিক আয়রণ ফ্রি পাচ্ছেন।

ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে যমুনা ইলেকট্রনিক্স নতুন মিরর গ্লাস রেফ্রিজারেটর, ডাবল ডোর, টি ডোর, ক্রসড ডোর, হ্যান্ডেল রেফ্রিজারেটর, বেভারেজ কুলার, এআই ইনভার্টার টেকনোলজির এসি, বিএলডিসি প্রযুক্তির সিলিং ফ্যানসহ অনেক নতুন পণ্য নিয়ে এসেছে, যা ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।

যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস-এর মার্কেটিং ডিরেক্টর জনাব সেলিম উল্যা সেলিম বলেন, যমুনা ইলেকট্রনিক্স-এর পণ্য দেশের কোটি মানুষের হৃদয় জয় করে বিশ্ববাজারে তার স্থান করে নিয়েছে। শিল্পখাতে পাঁচ দশকের গৌরবময় অভিজ্ঞতার আলোকে যমুনা গ্রুপ দেশেই তৈরি করছে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য। মেলায় যমুনার পণ্যের প্রতি ক্রেতাদের বিপুল আগ্রহ আমাদেরকে উৎসাহিত করছে। ক্রেতাদের কাছে গুণগত মানের সর্বোৎকৃষ্ট পণ্যটি ন্যায্য দামে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত মেলায় আগত ক্রেতারা যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস-এর পণ্য কিনে আকর্ষণীয় সব অফার ও ছাড়ের সুযোগ গ্রহণ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X