কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ এ চ্যাম্পিয়ন নিউজ ২৪

‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ এর চ্যাম্পিয়নের হাতে চেক প্রদান। সৌজন্য ছবি
‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ এর চ্যাম্পিয়নের হাতে চেক প্রদান। সৌজন্য ছবি

‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ এর চ্যাম্পিয়ন হয়েছে সংবাদভিত্তিক টিভি চ‍্যানেল, নিউজ ২৪। শনিবার (১৮ জানুয়ারি) গুলশান-২ এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে প্রতিষ্ঠানটি।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন নিউজ ২৪ এর দুই খেলোয়াড় নুরে আলম সিদ্দিকী এবং ফাইয়াজ এর হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর সভাপতি অঞ্জন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডুসহ স্কয়ার গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

টুর্নামেন্টের সফল সমাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে অঞ্জন চৌধুরী বলেন, ‘চ্যাম্পিয়ন টিমকে অনেক অনেক অভিনন্দন। শুধু চ্যাম্পিয়ন টিমই না, রানারআপ-সহ অংশগ্রহণকারী সকল টিমকেই জানাই আন্তরিক অভিনন্দন। আমি নিশ্চিত যে সবাই টুর্নামেন্টে বেশ উপভোগ্য একটা সময় পার করেছে। আমরা কর্পোরেট জগৎ এবং মিডিয়া ইন্ডাস্ট্রি, সবাই মিলেই যে একটা ঐক্যবদ্ধ কমিউনিটি, এবং আমরা সুখে-দুঃখে-আনন্দে একে অপরের পাশেই আছি, তা আবারও প্রমাণিত হয়েছে এই টুর্নামেন্টের সফল আয়োজনের মাধ্যমে। আমার জন্য আনন্দটা আরও বেশি, কারণ সবার একসঙ্গে হওয়ার উপলক্ষ্যটা মিডিয়াকম তৈরি করে দিয়েছে৷

দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং শুভানুধ্যায়ী কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিওসহ বিভিন্ন মাধ্যমের ৩৩টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল মোট ৬৭টি ম্যাচে টুর্নামেন্টটিতে প্রতিদ্বন্দ্বিতা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১০

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৩

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৪

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৫

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৬

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৭

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৮

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৯

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

২০
X