কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণিল আয়োজনে শেষ হলো স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪

‘স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। সৌজন্য ছবি
‘স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। সৌজন্য ছবি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সনি-স্মার্ট প্রেজেন্টস ‘স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪’।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওস্থ জহির স্মার্ট টাওয়ারের সম্মেলন কক্ষ মুখর ছিল ২৫ জন প্রতিযোগীর প্রাণবন্ত পরিবেশনায়। বাংলাদেশে জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড (সনি-স্মার্ট) দেশে প্রথমবারের মতো আয়োজন করে ‘স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪’।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ হাজার ৭০০ প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে বিভিন্ন রাউন্ডে যাচাই-বাছাইয়ের পর ২৫ জন শিল্পী গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ পান।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রাজধানী উত্তরার শাহীন আলম। তাকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা পুরস্কার। আর ফার্স্ট রানার-আপ আহাদুর রহমান রাহাদকে ৩০ হাজার টাকা এবং সেকেন্ড রানারআপ শ্যামল দেবনাথকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়াও এই তিন বিজেতাকে সনি-স্মার্টের পক্ষ থেকে উপহার সামগ্রী হিসেবে দেওয়া হয় আলটিমেট ব্যাজ এন্ড নয়েস কেনসেলিং সমৃদ্ধ সনির লেটেস্ট আল্ট অয়্যার WH-ULT9000N, সনি'র ব্লুটুথ নয়েস কেনসেলিং ডুয়াল এয়ারবাড WF-1000XM3 এবং সনির ওয়াটারপ্রুফ পোর্টেবল ব্লুটুথ SRS-XB12। তারাসহ মোট ১০ প্রতিযোগীকে আরও দেওয়া হয় স্মার্ট বাংলা কারাওকে মিউজিক সিস্টেম। অনুষ্ঠানের বিচারকমন্ডলী ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে সম্মাননা ক্রেস্ট এবং গিফট ভাউচার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক কিশোর দাশ, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক সাজিয়া সুলতানা পুতুল এবং সংগীতশিল্পী ইসফাতরা রনি। উপস্থিত ছিলেন স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪ এর ব্র্যান্ড এম্বাসেডর- এ প্রজন্মের স্বনামধন্য সংগীতশিল্পী লিলিন মুন, স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লি. এর মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী, হেড অফ মার্কেটিং উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমানসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। যার আকর্ষণীয় উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। ভিডিও বার্তায় বিজয়ীদের অভিনন্দন জানান জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর, সংগীতশিল্পী সালমা আক্তার ও সংগীত শিল্পী রাশেদ উদ্দিন।

আয়োজক সনি-স্মার্ট এর পক্ষ থেকে বলা হয়, প্রতিযোগিতাটি ছিল প্রতিভাবান শিল্পীদের জন্য এমন একটি মঞ্চ, যেখানে তারা নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেয়েছেন। স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪-এর এই পথচলা সঙ্গীতের নতুন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের আয়োজনের উদ্যোগ নেবেন বলে জানান।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। বর্তমানে সারা দেশে ২৮টি নিজস্ব শোরুম, ২৫০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন প্যাশন এবং জেনুইন কেয়ার এই পাঁচের সমন্বয়ে জি-ফাইভ নিশ্চয়তায় সনি ও স্মার্টের জেনুইন পণ্য বাজারজাত করছে সনি-স্মার্ট। দ্রুত সময়ের মধ্যে শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশুর

কার্টেল ওভারে ম্যাচ, বাংলাদেশের সামনে যে লক্ষ্য

রেমিট্যান্সে আড়াই শতাংশ প্রণোদনা অব্যাহত থাকছে 

মেটলাইফের গবেষণা / জীবনের কঠিন মুহূর্তগুলোয় নিয়োগদাতাদের পাশে চায় কর্মীরা

গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

প্রস্তাবিত বাজেট ১৭ বছরের সংকট থেকে জাতিকে মুক্ত করবে : ১২ দলীয় জোট 

করমুক্ত আয়সীমা বাড়ল, সারা বছর রিটার্ন দেওয়ার সুযোগ

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশের ফাইজা 

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের আলটিমেটাম

১০

দোকানপাট-শপিংমল খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

১১

প্রজ্ঞা-আত্মার তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া

১২

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি চালু হচ্ছে

১৩

যে কারণে তড়িঘড়ি করে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ

১৪

চমক নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

১৫

ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ  / টিকে গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানকে ৩২ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক 

১৭

ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

১৮

১০ টাকার জেরে আয়েশা হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

এই ১০ অভ্যাস অনুসরণ করলে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে

২০
X