কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কার্যনির্বাহী পরিষদ। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কার্যনির্বাহী পরিষদ। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। এ ছাড়া সিনিয়র সহসভাপতি মো. মোরশেদ সারোয়ার ও সহসভাপতি হিসেবে মোহাম্মদ আবু জাফরকে নির্বাচিত ঘোষণা করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের ১৮ ফেব্রুয়ারি ১৯ জন কে নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। অফিস বেয়ারার নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচিত পরিচালকদের মধ্যে থেকে ৩ জন পরিচালক মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সভাপতি পদের জন্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া, সিনিয়র সহ সভাপতি পদে মো: মোরশেদ সারোয়ার ও সহ সভাপতি পদে মোহাম্মদ আবু জাফর। পরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিস বেয়ারার নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের নিকট দাখিল করেন। দুপুর ২ টায় মনোনয়নপত্র যাচাইবাছাই এরপর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, নির্বাচন পরিচালনা বোর্ড নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মো. মোরশেদ সারোয়ার ও সহ সভাপতি হিসেবে মোহাম্মদ আবু জাফর কে নির্বাচিত ঘোষণা করা হয়।

পরিচালক পদে জেনারেল গ্রুপে : মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহ্মেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন।

অ্যাসোসিয়েট গ্রুপে : সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। ট্রেড গ্রুপে : শ্রী বিকাশ চন্দ্র সাহা।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডে- চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন ও স্বপন চৌধুরী এবং নির্বাচন আপীল বোর্ডে- চেয়ারম্যান ফজলুল হক রুমন রেজা, সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম ও মো. জাকির হোসেন এবং নির্বাচন বোর্ডের সচিব হিসেবে ছিলেন হাবিবুর রহমান।

উক্ত সভায় নির্বাচন বোর্ড, নির্বাচন আপীল বোর্ড, নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিসহ সকল পরিচালকবৃন্দ, চেম্বারের সদ্য সাবেক সভাপতি ও পরিচালকবৃন্দ এবং চেম্বারের বিপুল সংখ্যক সদস্যরা এ সময়ে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X