কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান করেছে রানার

আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান করেছে রানার মোটরস লিমিটেড।

সম্প্রতি ঢাকার আলকি কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

রানার মোটরস লিমিটেডের এই আয়োজনে একশর বেশি মিডিয়াম ডিউটি সেগমেন্টের করপোরেট গ্রাহক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আইশার ট্রাকসের উন্নত কারিগরি দক্ষতা, সুবিধাগুলো ও প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, যা গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেডের (ইন্ডিয়া) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমান অরোরা⁠, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোজ্জাম্মেল হোসেন। এছাড়া রানার গ্রুপ ও ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেডের (ইন্ডিয়া) অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুই দশকেরও বেশি সময় ধরে রানার মোটরস লিমিটেড, আইশার ট্রাক ও গ্রাহকদের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব তৈরি করেছে, যা সাফল্যের অন্যতম চালিকা শক্তি। এই আয়োজনের মাধ্যমে গ্রাহকদের সাথে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিন কয়েকজন গ্রাহকের হাতে নতুন আইশার ট্রাক হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X