কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

‘সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’ এ বিজয়ীদের সঙ্গে অতিথিরা। সৌজন্য ছবি
‘সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’ এ বিজয়ীদের সঙ্গে অতিথিরা। সৌজন্য ছবি

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও আর্মি গলফ ক্লাবের আয়োজনে গত সোমবার থেকে শুরু হওয়া ‘সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহিদুর রহিম। এ ছাড়া লেডিস গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন শারমিন জাহাঙ্গীর, বেস্ট গ্রোসে সেরা হয়েছেন শায়লা আহসান, রানার-আপ হয়েছেন জ্যোস্না আরা নীলা। জুনিয়র গ্রুপে বিজয়ী হয়েছেন খান ফারহান আহমেদ। বেস্ট গ্রোসে সেরা হয়েছেন রায়িম আল মাবরুক।

ভ্যাটার্ন গ্রুপে বিজয়ী হয়েছেন ইউং কমান্ডার (অব.) এম. সাইফুল ইসলাম। আর বেস্ট গ্রোসে সেরা হয়েছেন কর্নেল (অব.) মোহাম্মদ আমিনুল ইসলাম। সিনিয়র গ্রুপে বিজয়ী হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, বেস্ট গ্রোসে সেরা হয়েছেন মেজর (অব.) মো. আরমান আলী ভূঁইয়া আর রানার্স-আপ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সোহেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ (ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)।

এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ভাইস-চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী ও আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ আহমেদ আলী (পিবিজিএম, এনডিসি)।

এবারের এ প্রতিযোগিতায় দেশি-বিদেশি ৮ শতাধিক অ্যামেচার গলফারের অংশগ্রহণ করেন। যেখানে ৪৮০ জন ছিলেন রেগুলার গলফার, ৭৬ জন ছিলেন ভ্যাটার্ন, ২০৬ জন ছিলেন সিনিয়র, ৪২ জন ছিলেন লেডিস আর ১৬ জন জুনিয়র। তার মধ্যে মোট ২৩ জনকে পুরস্কৃত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X