কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

রমজানজুড়ে হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রি-খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন

গরিব ও দুস্থ মানুষের হাতে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম। সৌজন্য ছবি
গরিব ও দুস্থ মানুষের হাতে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম। সৌজন্য ছবি

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ৫০ হাজার অসহায় গরিব ও দুস্থ মানুষের হাতে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে রমজান মাসজুড়ে হ্রাসকৃত মূল্যে নাবিল গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমও উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ মার্চ) সকালে রাজশাহী মহানগরের বামনশিখর খড়খড়িতে অবস্থিত নাবিল গ্রুপের আরঅ্যান্ডডি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ মো. জাহান বকস্ মণ্ডল ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম।

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জনসংযোগ কর্মকর্তা মো. বদরুদ্দোজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অনুষ্ঠানে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন, রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এ মাসে ত্বাকওয়া অর্জন তথা আত্মশুদ্ধির জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। তবে অনেকে এ মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে নেয়। নাবিল গ্রুপ সবসময় দেশ ও মানুষের কল্যাণে ব্যবসা পরিচালনা করে।

এজন্য পবিত্র রমজান মাসে দেশের অসহায় গরিব ও দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। সে উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে অন্তত ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রচলিত ব্যবসায়িক কৌশল হলো রমজানে বাজার চাহিদাকে হাতিয়ার হিসেবে নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন। আমরা এ হীন অপকৌশলের বিপরীতে অবস্থান নিয়ে, পূর্ব নির্ধারিত নির্দিষ্ট মুনাফা থেকেও বাড়তি ছাড়ে পণ্য বিক্রি শুরু করেছি। ফলে গরিব অসহায়দের পাশাপাশি, নিম্ন ও মধ্যবিত্তদের জনজীবনে স্বস্তি এসেছে। নাবিল গ্রুপ দেশের মানুষের পাশে থাকতে পেরে গর্বিত। আমরা দেশ ও মানুষের কল্যাণে সবসময় নিবেদিত থাকতে চাই।

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ মো. জাহান বকস্ মণ্ডল বলেন, পবিত্র রমজান মাসে ধনী-গরিব সবার পরিবারেরই প্রাত্যহিক খরচ বেড়ে যায়। সে দিকে লক্ষ্য রেখে গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে নাবিল গ্রুপ। এ ছাড়া হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তসহ সবার কম খরচে পণ্য ক্রয়ের সুযোগ করে দিয়েছে। তিনি জানান, নাবিল গ্রুপের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশের খাদ্য ও কৃষিপণ্য সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণে এক যুগের বেশি সময় ধরে বিশেষ ভূমিকা পালন করছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। দেশের অন্যতম বৃহৎ এ ব্যবসায়ী গ্রুপ গম, মসুর ডাল, মটর ডাল, সয়াবিনসহ বেশ কয়েকটি পণ্যের বড় আমদানিকারক। গত অর্থবছরে দেশের খাদ্যপণ্য আমদানিতে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অবস্থান ছিল চতুর্থ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১০

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১২

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১৩

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৪

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৫

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৬

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৭

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৮

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৯

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

২০
X