কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউআইইউ ‘ইনভেনশিয়াস ৪.১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন 

ইউআইইউ ‘ইনভেনশিয়াস ৪.১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. রোহান ‘ইনভেনশিয়াস ৪.১’ শীর্ষক জাতীয় প্রযুক্তি উৎসবে ইউজার ইন্টারফেস এন্ড ইউজার এক্সপেরিএন্স (ইউএক্স/ইউআই) ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-র গবেষণা ও উন্নয়ন শাখার তত্ত্বাবধানে এমআইএসটি ইনোভেশন ক্লাব (এমআইসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত ৮ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।

ইনভেনশিয়াস ৪.১ জাতীয় প্রযুক্তি উৎসবে ৩৭টি বিশ্ববিদ্যালয় থেকে ৪৫০ জনের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী এই আয়োজন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করে প্রযুক্তিগত উৎকর্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউজার ইন্টারফেস এন্ড ইউজার এক্সপেরিএন্স (টঢ/টও) ডিজাইন প্রতিযোগিতায় বেশ কয়েটি ধাপের বাছাই প্রক্রিয়া শেষে ইউআইইউ’র শিক্ষার্থী মো. রোহান চ্যাম্পিয়ন ট্রাফিসহ ১৬ হাজার টাকা পুরস্কার পায়।

উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউআইইউ আইআরআইআইসি’র পরিচালক ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন এবং এটুআই (ধ২র) প্রকল্পের ‘ডিভাইস ইনোভেশন এক্সপার্ট’ তৌফিকুর রহমান।

জাতীয় প্রযুক্তি উৎসবে চারটি প্রধান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় : হ্যাকাথন, লিড দ্য ফিউচার, ইউজার ইন্টারফেস ডিজাইন প্রতিযোগিতা এবং প্রকল্প প্রদর্শনী। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অসাধারণ সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং কৌশলগত চিন্তাধারার প্রতিফলন ঘটান।

উল্লেখ, উক্ত উৎসবে অন্য দুটি প্রতিযোগিতায় ইউআইইউ’র শিক্ষার্থীদের দল প্রকল্প প্রদর্শনীতে ‘টিম ফিনিক্স’ ২য় রানার-আপ এবং হ্যাকাথনে ‘পকেট এগ্রো’ চতুর্থ স্থান অর্জন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X