কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘অল টাইম’র উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ 

রাজধানীতে পথচারী ও চালকদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করে ‘অল টাইম’। সৌজন্য ছবি
রাজধানীতে পথচারী ও চালকদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করে ‘অল টাইম’। সৌজন্য ছবি

দেশের জনপ্রিয় বেকারি ব্র্যান্ড ‘অল টাইম’ রাজধানীতে পথচারী ও চালকদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে। রমজানের শুরু থেকে রাজধানীর প্রায় ৩০টি পয়েন্টে এ ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

অল টাইমের উদ্যোগে এরই মধ্যে কয়েক হাজার পথচারী ও চালকের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, প্রাণ ড্রিংকিং ওয়াটার, অল টাইমের ব্রেড, কেকসহ বিভিন্ন বেকারি পণ্য। শাহবাগ, মতিঝিল, মহাখালী, যাত্রাবাড়ী, বনানী, ফার্মগেটসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ ইফতার বিতরণ করা হয়।

এ বিষয়ে অল টাইম’র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আহাম্মদ আলী হাসান বলেন, ‘যানজট ছাড়াও দৈনন্দিন নানাবিধ ব্যস্ততার কারণে অনেক রোজাদারকে ইফতারের মুহূর্তে সড়কে কাটাতে হচ্ছে। এসময়ে রোজাদারদের স্বস্তি দিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি’।

তিনি আরও বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছি। ইফতারের ঠিক আগের মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বুথের মাধ্যমে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে। আবার গণপরিবহনে গিয়েও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X