কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপিত

ঢাকার গুলশানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন। সৌজন্য ছবি
ঢাকার গুলশানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন। সৌজন্য ছবি

বাংলা নতুন বছর উদযাপনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আজ ছিল বাংলা নববর্ষ ১৪৩২ এর বর্ণিল আয়োজন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার (১৫ এপ্রিল) গুলশানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রুফটপ নানা আয়োজনে মুখরিত ছিল। দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে বৈশাখী উন্মাদনায় মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। আয়োজনজুড়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা লোকজ গান কবিতা এবং নাচ পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উদ্বোধন করা হয় ‘শুভ নববর্ষ ১৪৩২’। এরপর দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় বর্ষবরণের আয়োজন। এর আগে পূর্বে অনুষ্ঠিত ‘ভিডিও কনটেস্ট’ এবং ‘ফটো কনটেস্ট’-এ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্স ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ারস অ্যান্ড এডমিন ডিরেক্টর আফরোজা হেলেন, স্কুল অব ‘ল’-এর ডিন প্রফেসর মো. আজহারুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর মো. আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন এডমিশন ও পাবলিক রিলেশন্স (পিআর) ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড মো. জাহিদ হাসান এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ কলি আখতার জয়া।

প্রেসিডেন্স ইউনিভার্সিটির বর্ষবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা স্টল দিয়েছেন। এসব স্টলে শিক্ষার্থীরা বাঙালিয়ানা নানা আয়োজন এবং খাবার পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তারা এসব স্টল ঘুরে দেখেন।

দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় পর্বে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চলে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। এতে শিক্ষার্থীরা বিভিন্ন গান, কবিতা এবং নৃত্য পরিবেশনা করেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা মেতে ওঠেন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X