কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি হ্যাকাথন অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি হ্যাকাথন অনুষ্ঠিত

ডিজিটাল যুগের ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রস্তুত করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধীন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাইবার সিকিউরিটি হ্যাকাথন-২০২৫। এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাস্তব জীবনের সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সমাধানে তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেন।

‘ডিফেন্ড, ডিটেক্ট, ডমিনেট’ প্রতিপাদ্যে আয়োজিত এ হ্যাকাথনে শিক্ষার্থীরা দলগতভাবে থ্রেট ডিটেকশন, সিস্টেম ডিফেন্স, ভলনারেবিলিটি বিশ্লেষণ এবং সাইবার রেজিলিয়েন্স সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেন। প্রতিযোগিতাটি বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত ডিজিটাল অবকাঠামো ও অনলাইন সেবার প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটির অপরিহার্য গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে।

এ আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর ২৪ ঘণ্টাব্যাপী ধারাবাহিক হ্যাকাথন ফরম্যাট, যা বাস্তব কর্মক্ষেত্রের সাইবার সিকিউরিটি পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দীর্ঘ সময় ধরে একটানা কাজ করার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা চাপের মধ্যে স্থিরতা বজায় রাখা, পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান এবং দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। আয়োজকদের মতে, এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা, মানসিক দৃঢ়তা ও দলগত শৃঙ্খলা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানের সূচনা হয় সাইবার সিকিউরিটি ক্লাবের মডারেটর সঞ্জু বাসকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজুল আলম। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ল্যাবে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান নাঈম।

তীব্র প্রতিযোগিতামূলক মূল্যায়ন শেষে টিম সুপার সাইয়ান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাইবারএক্স৪০৪ দ্বিতীয় এবং টিম-২৩১ তৃতীয় স্থান অধিকার করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক, আয়োজক ও শিক্ষার্থীদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। ভবিষ্যতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি জাতীয় পর্যায়ের সাইবার সিকিউরিটি হ্যাকাথন আয়োজনের পরিকল্পনার কথাও জানায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাবের সদস্যরা।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়মিতভাবে বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমভিত্তিক ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, একসাথে কাজ করা, যোগাযোগ দক্ষতার পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন সম্ভব হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X