কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের শিক্ষার্থীদের শিক্ষাসফর

জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের শিক্ষার্থীদের শিক্ষাসফর অনুষ্ঠিত। ছবি : সৌজন্য
জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের শিক্ষার্থীদের শিক্ষাসফর অনুষ্ঠিত। ছবি : সৌজন্য

জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের ‘হিস্টোরি অব ইমার্জেন্স অব বাংলাদেশ’ কোর্সের অংশ হিসেবে দিনব্যাপী শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। সফরটি রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান— লালবাগ কেল্লা এবং আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের মাধ্যমে সম্পন্ন হয়।

এই সফরে অংশগ্রহণ করেন ৩৫ জন শিক্ষার্থী এবং সফরের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর রুমা হালদার। সফরের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, বিশেষ করে স্বাধীনতা আন্দোলন ও সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া।

শিক্ষার্থীরা স্থাপনাগুলোর স্থাপত্য, ঐতিহাসিক পটভূমি এবং বিভিন্ন সংগ্রহশালায় রক্ষিত নিদর্শন ঘুরে দেখেন এবং সেই সময়কার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণ করেন।

এ বিষয়ে অ্যাসোসিয়েট প্রফেসর রুমা হালদার বলেন, ‘শুধু পাঠ্যপুস্তক পড়ে ইতিহাস শেখা যথেষ্ট নয়—এই সফরের মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাসকে উপলব্ধি করার এক অনন্য সুযোগ পেয়েছে।’

শিক্ষার্থীরাও সফর শেষে আনন্দ প্রকাশ করেন এবং এমন বাস্তবমুখী শিক্ষা কার্যক্রম নিয়মিত চালু রাখার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের জ্ঞানবর্ধক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১১

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১২

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৩

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৪

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৫

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৬

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৮

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৯

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

২০
X