কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাফল্যের ৭ বছরে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স ‘চারদিকে’

সাফল্যের ৭ বছরে পা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স প্রতিষ্ঠান ‘চারদিকে’।
সাফল্যের ৭ বছরে পা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স প্রতিষ্ঠান ‘চারদিকে’।

সাফল্যের ৭ বছরে পা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স প্রতিষ্ঠান ‘চারদিকে’। ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২০ এপ্রিল) রাজধানীর হাতিরপুলস্থ চারদিকের প্রধান কার্যালয়ে এক আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এতে চারদিকের সব স্তরের কর্মী এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।

আনন্দ উৎসবে চারদিকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সরওয়ার কামাল প্রতিষ্ঠানের সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় অন্যদের মধ্যে চারদিকের চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) আল জাবের ফয়সাল, জেনারেল ম্যানেজার সৌমেন দেব বর্মন, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম উপস্থিত ছিলেন।

সরওয়ার কামাল তার বক্তব্যে বলেন, বাংলাদেশে এখনো আমাদের ইমপোর্টেড কসমেটিকসের ওপর নির্ভর করতে হয়। ই-কমার্সের পাশাপাশি চারদিকে আগামী বছরের মধ্যে নিজস্ব ব্র্যান্ডগুলোকে বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে যেতে চায়। সেই লক্ষ্যে মধ্যপ্রাচ্য এবং এশিয়ান মার্কেটে বাংলাদেশি ব্র্যান্ডকে প্রমোট করার কাজ এরইমধ্যে শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে মাত্র তিনজন কর্মী নিয়ে যাত্রা শুরু করে চারদিকে। বর্তমানে যা দেড়শ কর্মী বাহিনীর শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০২০ সাল থেকে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কসমেটিকস ব্র্যান্ড স্কিনফুড এবং জিফোর্সের একমাত্র পরিবেশক হিসেবে প্রসাধনী সামগ্রী বাংলাদেশে বাজারজাত করছে চারদিকে।

পাশাপাশি ২০২৪ সালে নিজস্ব স্কিন কেয়ার ব্র্যান্ড স্কিনো এবং ইনসেই-এর বাজারজাত শুরু করেছে চারদিকে। সম্পূর্ণ নিজস্ব এবং দেশীয় স্কিন কেয়ার ব্র্যান্ড স্কিনো এবং ইনসেই ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে শক্ত জায়গা তৈরি করেছে।

৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী মঙ্গলবার (২২ এপ্রিল) সারাদিন চারদিকে সাইটে (www.chardike.com) চলবে প্রতিষ্ঠাবার্ষিকী স্পেশাল ‘চারদিকে সিক্সার অফার’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১০

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১১

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১২

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৩

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৪

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৫

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৬

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৭

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৮

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

২০
X