কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

হায়ারের নতুন টেক্সচারযুক্ত মেটাল ডোর চেস্ট ফ্রিজার বাজারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সে অন্যতম শীর্ষ ব্র্যান্ড হায়ার বুধবার (৮ মে) থেকে শুরু করেছে তাদের বিশেষ ‘কারাভ্যান অ্যাক্টিভেশন ক্যাম্পেইন’। এই ৩০ দিনের কার্যক্রমটি চলবে ৬ জুন ২০২৫ পর্যন্ত, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে।

হায়ার-এর ‘কারাভ্যান অ্যাক্টিভেশন’ প্রোগ্রামের মাধ্যমে দেশের বিভিন্ন প্রধান শহরে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছাতে চায় ব্র্যান্ডটি। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো হায়ার’র আধুনিক হোম অ্যাপ্লায়েন্স সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, রাজশাহী, খুলনা, রংপুর, নওগাঁ, বরিশাল, সিলেটসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিশ্বের ১ নম্বর মেজর অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হিসেবে স্বীকৃত ইলেকট্রনিক্স কোম্পানি হায়ার তাদের সর্বশেষ উদ্ভাবিত চেস্ট ফ্রিজার বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। আধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্যে সমৃদ্ধ এই নতুন চেস্ট ফ্রিজারটি খাবার সংরক্ষণে নিশ্চিত করবে সর্বোচ্চ সুবিধা ও নিরাপত্তা।

হায়ার বাংলাদেশের রেফ্রিজারেটর প্রোডাক্ট হেড মেজবাহ উদ্দিন সরকার বলেন, নতুন এই মডেলের অন্যতম প্রধান আকর্ষণ ‘টেক্সচারযুক্ত মেটাল ডোর’ যা একদিকে যেমন নজরকাড়া, অন্যদিকে এর স্থায়িত্বও বেশি, কারণ এতে সহজে আঁচড় পড়ে না। সঙ্গে রয়েছে PCM স্টিল লাইনার, যা অ্যালুমিনিয়ামের তুলনায় অধিক টেকসই এবং দীর্ঘস্থায়ী। এছাড়া, ফ্রিজারটির-৩০° C সুপার ফ্রিজিং প্রযুক্তি দ্রুত খাবার ঠান্ডা করে সতেজ রাখে, আর ১৫০ ঘণ্টা কুলিং রিটেনশন বিদ্যুৎ না থাকলেও খাবারকে ৬ দিনের বেশি ভালো রাখে। সর্বোপরি, ফ্রিজারটির প্রিমিয়াম রঙ যে কোনো ঘরের সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে তুলবে।

হায়ারের নতুন এই চেস্ট ফ্রিজারটি এখন পাওয়া যাচ্ছে নিকটস্থ হায়ার ব্র্যান্ড শোরুম, বাটারফ্লাই, ট্রান্সকম ডিজিটাল, এসকয়ার ইলেকট্রনিক্সসহ সব অনুমোদিত ডিলার পয়েন্টে। ঈদ আনন্দে হায়ার চেস্ট ফ্রিজার প্রস্তুত।

হায়ার বাংলাদেশ ধানমন্ডির ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই তথ্যগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডিএমডি মি. ওয়াং সিয়াংজিং, নিউ হুয়াসিয়া-হেড অব প্রোডাক্ট (চায়না)- রেফ্রিজারেটর অ্যান্ড চেস্ট ফ্রিজার, বাওইউয়ান ঝাং হেড অফ চ্যানেল সেলস (চায়না), আশরাফুল আলম হেড অফ সেলস & মার্কেটিং, মলয় সাহা হেড অফ সেল আউট, কে এম হোসাইন জামাল হেড অফ রিটেইল সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X