কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএসআরএম আয়োজিত স্থাপত্য সম্মেলন ‘আর্কিটেকচার : হোয়ার টু গো’

বিএসআরএম আয়োজিত ‘আর্কিটেকচার : হোয়ার টু গো’ শীর্ষক স্থাপত্য সম্মেলন। সৌজন্য ছবি
বিএসআরএম আয়োজিত ‘আর্কিটেকচার : হোয়ার টু গো’ শীর্ষক স্থাপত্য সম্মেলন। সৌজন্য ছবি

বিএসআরএম (BSRM) আয়োজন করেছে স্থাপত্যবিষয়ক সম্মেলন ‘আর্কিটেকচার : হোয়ার টু গো’, যা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে স্থাপত্য চিন্তার পরিবর্তনশীল ধারা নিয়ে আলোচনা এবং নির্মিত পরিবেশের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক সংলাপকে উৎসাহিত করেছে। এই সম্মেলন ৩টি অংশে অনুষ্ঠিত হয়েছে- প্রদর্শনী, সেমিনার এবং একটি সম্মাননা প্রদান অনুষ্ঠান।

৭৪ বছরের গর্বিত ইতিহাস নিয়ে বিএসআরএম সবসময়ই উদ্ভাবন, নৈতিকতা ও সৃজনশীলতার ওপর ভিত্তি করে এগিয়ে চলেছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী এবং গ্রাহক, অংশীদার ও বিশেষ করে যুবসমাজকে আগামী দিনের প্রকৃত ‘পরিবর্তনের বাহক’ হিসেবে বিবেচনা করে। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে বিএসআরএম প্রচলিত সীমানার বাইরে গিয়ে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানের বিশ্বাস, আগামীর নেতৃত্ব গড়ে তুলতে হলে আজ থেকেই তাদের গড়ে তুলতে হবে।

এই সম্মেলন সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। এতে একত্রিত হয়েছেন দেশের খ্যাতনামা একাডেমিশিয়ান, পেশাজীবী স্থপতি ও উদ্ভাবনী তরুণ প্রজন্ম। সারা দেশ থেকে জমা পড়া ৫৪টি ব্যতিক্রমী প্রকল্পে জলবায়ু সহনশীলতা, নগর পরিকল্পনা এবং অন্তর্ভুক্তিমূলক নকশার নতুন ধারণা তুলে ধরা হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনটি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়েছে।

সম্মেলনের উদ্বোধন করেন স্থপতি ড. আবু সাঈদ মোস্তাক আহমেদ, সভাপতি, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআরএম-এর ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের প্রখ্যাত স্থপতিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১০

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১১

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১২

চার জেলায় বন্যার আভাস

১৩

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৪

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৫

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৬

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৭

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৮

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৯

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

২০
X