কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আইইউবিএটি ও অ্যাকাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সৌজন্য ছবি
সৌজন্য ছবি

আন্তর্জাতিক ব্যবসা, কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আইইউবিএটি) এবং অ্যাকাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এ চুক্তি সম্পাদিত হয়।

সোমবার (২৬ মে) আইইউবিএটি’র কলেজ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মোজাফফর আলম চৌধুরী এবং অ্যাকাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ-এর স্ট্র্যাটেজিক পার্টনার ড. হেনরি সু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটি’র কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নারগিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, বিভিন্ন বিভাগের সমন্বয়ক, শিক্ষক, পরিচালক ও কর্মকর্তারা।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান বিডি কেস কমপিটিশনে অংশগ্রহণ, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা, দক্ষতা উন্নয়ন কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ, শিক্ষা সফরসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। ভবিষ্যতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আরও যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর ড. মোজাফফর আলম চৌধুরী বলেন, শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের পথ আরও সুগম হবে।

ড. হেনরি সু বাংলাদেশের তরুণদের জন্য বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির প্ল্যাটফর্ম তৈরিতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এই অংশীদারত্বের মাধ্যমে উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং অ্যাকাডেমিক উৎকর্ষ সাধনের নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা দেশের শিক্ষা ও শিল্পখাতের সমন্বিত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১০

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১১

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১২

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৩

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৪

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৫

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৬

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৭

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৮

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৯

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

২০
X