কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গার্মেন্টস কর্মীদের মধ্যে আনন্দ বাড়াতে টুর্নামেন্টের আয়োজন

টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

কর্মীদের মানসিক প্রশান্তি ও কাজের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর সাউদান নীট ওয়্যার লিমিটেড গার্মেন্টেসের বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ও শাহাদাতের ক্ষুদ্র ভাবনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন এটির আয়োজন করেন।

শনিবার (২৮ জুন) বিকেলে খেলার উদ্বোধন করেন তিনি।

এ সময় শাহাদাত হোসেন বলেন, প্রতিদিনের কষ্টসাধ্য শ্রমের মাঝে এমন আয়োজন কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি করে। এতে কাজের গতিও বাড়ে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে। তাদের অনেকটা সময় কাটাতে হয় অফিসের কাজে। পরিবার পরিজন ছাড়া থাকতে হয় মাসের পর মাস। সে জন্য তাদের কষ্টগুলোকে একটু হলেও লাঘব করতে আমাদের এই প্রচেষ্টা।

তিনি বলেন, আমরা আমাদের কর্মীদের সবসময় সুপরামর্শ দিয়ে থাকি। তারা যেন তাদের পরিবারের পাশে থাকে। বাবা-মা কে সম্মান করে। তাছাড়া ইসলামের শিক্ষা নিয়ে যেন জীবন যাপন করে। এটি শুধু বিনোদন নয়—কর্মীদের প্রেরণা জোগাতেই এই ধরনের উদ্যোগ।

অনুষ্ঠানে অংশ নেওয়া ইমরান বলেন, আমরা শুধু কাজই করি। আজ প্রথমবার খেলতে পেরে অনেক ভালো লাগছে। মনটাও ফ্রেশ লাগছে। এরকম আয়োজন আমাদের কাজে মনোযোগ ও উৎসাহ যোগাবে। আমরা চাই এমন আয়োজন প্রতিবছর হোক।

দিনব্যাপী টুর্নামেন্ট শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে পুরস্কার তুলে দেন শাহাদাত হোসেন। ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে শাহাদাতের ক্ষুদ্র ভাবনার।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১০

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১১

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১২

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৩

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৪

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৫

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৬

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৭

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৮

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৯

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

২০
X