কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:০৫ এএম
অনলাইন সংস্করণ

আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

ড. মিয়ানের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণকালে। ছবি : সংগৃহীত
ড. মিয়ানের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণকালে। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃৎ অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আইইউবিএটি ক্যাম্পাসে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (১০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব-এর নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ার, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইগণ ড. মিয়ানের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অধ্যাপক ড. মিয়ানের জীবন, দর্শন ও শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদান নিয়ে এক স্মৃতিচারণমূলক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আইইউবিএটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ান ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বীর প্রতীক মরহুম কর্নেল সফিক উল্লাহর ছোট ভাই। ১৯৯১ সালের জানুয়ারিতে তিনি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালের ১০ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশ ও জাতির কল্যাণে শিক্ষাদানে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার পরিবারিক মূল্যবোধ ও নীতিকে তিনি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আজীবন কাজ করে গেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইগণ এই দিনে অধ্যাপক ড. মিয়ানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার স্মৃতি ও আদর্শকে চিরস্মরণীয় করে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X