ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তালাবদ্ধ ঘরে নারী গার্মেন্টস কর্মীর অর্ধগলিত মরদেহ

নিহতের ভাড়া বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
নিহতের ভাড়া বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী স্বপন মিয়া পালিয়ে গেছেন।

রোববার (৮ জুন) দুপুরে উপজেলার সিডস্টোর বাজারের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাবিনা আক্তার ময়মন‌সিংহ জেলা ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের তিরখী গ্রামের রুহুল আমীনের মেয়ে। ইশ্বরগঞ্জ উপজেলার উঁচা খিলা ইউনিয়নের কোটের চড় এলাকার স্বপন মিয়ার স্ত্রী তিনি। তাদের তিনটি সন্তান রয়েছে।

জানা গেছে, ঈদের দিন থেকে নিহত ও নিহতের স্বামীর মোবাইল ফোন বন্ধ থাকায় সিডস্টোর বাজার ভাড়া বাসায় স্বজনরা খোঁজ নিতে এসে ঘরটি বাহির থেকে তালাবদ্ধ পায়। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে নিহতদের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ হয়।

নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে তার বোন জামাই স্বপন মিয়া ঘরটি তালাবদ্ধ করে পালিয়ে গেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীর কঠিন শাস্তির দাবি করছি।

বাড়ির মালিক আল আমিন খান নয়ন বলেন, নিহত সাবিনা আক্তার তার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছু দিন যাবত স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির কাল‌বেলা‌কে ব‌লেন, তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, তদন্তসাপেক্ষে জানা যাবে এটি হত্যাকাণ্ড কিনা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চল‌ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X