পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় নিহত বাবা, ভাগ্যক্রমে বেঁচে গেল ছেলে

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

রংপুরের পীরগাছায় ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (৩৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছে তার ছেলে ইমাদ বাবু (৬)।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা-রংপুর আঞ্চলিক মহাসড়কের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ৫ জন আহত হয়েছেন।

নিহত জাকির হোসেনের বাড়ি উপজেলার তালুকইসাদ চাকলার পাড় গ্রামে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জাকির তার ছয় বছর বয়সী ছেলে ইমাদ বাবুকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে শ্বশুরবাড়ি দেউতিতে যাচ্ছিলেন। পথে কদমতলা এলাকায় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে জাকির হোসেন, তার ছেলে ও আরও কয়েকজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। নিহত জাকির হোসেনের এক স্ত্রী, এক ছেলে ও এক কন্যা শিশু রয়েছে।

পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১০

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১১

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১২

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৩

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৪

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৫

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৬

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৭

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৮

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৯

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

২০
X